ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-২-২০২৬ দুপুর ৪:১২

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার জাঠিভাঙ্গা বাজার এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭শ' ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  বুধবার রাতে পরিচালিত এ অভিযানে জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি দল সদর উপজেলার পূর্ব সুখানপুকুরী গ্রামের জাঠিভাঙ্গা বাজার এলাকায় সজীব সরকারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ৭শ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় সেখান থেকে সজীব সরকার (২৮) ও সুজন সরকার (৩৯) নামে দুইজনকে আটক করা হয়।
অধিদপ্তর জানায়, জব্দ করা ট্যাবলেট থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূল্লী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার