ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লা জেলা প্রশাসনের অভিযান


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৯-২-২০২৬ বিকাল ৫:১০

কুমিল্লা জেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে কুমিল্লা জেলা প্রশাসন। 
 বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ চকবাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পণ্যের খুচরা ও পাইকারি মূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের ক্রয় রসিদ পরীক্ষা করেন। বাজারে সরবরাহ পরিস্থিতি, মজুত অবস্থা ও বিক্রয়মূল্যের তালিকা খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে মূল্যবৃদ্ধির কারণও জানার চেষ্টা করেন তিনি।
জেলা প্রশাসক জানান, রমজানকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের বাজার নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বাজারে অভিযান চলাকালে দেখা যায়, শাক-সবজি ও কাঁচাবাজারের কয়েকটি পণ্যের দামে ঊর্ধ্বগতি রয়েছে। বিশেষ করে লেবু, শসাসহ কিছু মৌসুমি পণ্যের মূল্য তুলনামূলক বেশি রাখা হয়েছে। পাশাপাশি গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও নির্ধারিত সীমার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এই তদারকি কার্যক্রম রমজানজুড়ে অব্যাহত থাকবে। এ অভিযানে অংশ নেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ