দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর নাগরপুরে মরণফাঁদ বেকড়া ব্রিজের রেলিং সংস্কার
জনপ্রিয় জাতীয় দৈনিক ‘সকালের সময়’-এ সচিত্র সংবাদ প্রকাশের পর অবশেষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া-সলিমাবাদ রোডের বেকড়া কোনাবাড়ি এলাকার সেই ঝুঁকিপূর্ণ ব্রিজের রেলিং সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে রেলিংবিহীন অবস্থায় মরণফাঁদে পরিণত হওয়া ব্রিজটি এখন যাতায়াতের জন্য নিরাপদ।
গত ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সরেজমিনে গিয়ে দেখা গিয়েছিল, বেকড়া কোনাবাড়ি এলাকার এই গুরুত্বপূর্ণ ব্রিজটির দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভাঙা। স্থানীয়দের অভিযোগ ছিল, কয়েক বছর ধরে এই জরাজীর্ণ অবস্থা চললেও কর্তৃপক্ষের কোনো নজরদারি ছিল না। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচলের এই সড়কে বিশেষ করে রাতে বা কুয়াশার সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের এই দুর্ভোগ নিয়ে ‘সকালের সময়’ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
প্রতিবেদন প্রকাশের পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উপজেলা প্রকৌশল বিভাগ। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ২ ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের রেলিং নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন আর সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে না।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, GOBM-প্রকল্পের (২০২৫-২৬) আওতায় নাগরপুর UZHQ সলিমাবাদ RHD রোড তথা শহীদ আঃ রহমান বীর প্রতীক রোডের (চেইঃ ১৩৮৯-১৪৮৯ মিঃ) মেরামত কাজের অংশ হিসেবে এই ব্রিজের সংস্কার করা হয়েছে। কাজটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২২,৭৩,৩৫৩ টাকা। সংস্কার কাজটি বাস্তবায়ন করেছে সখিপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিসকাত ইন্টারন্যাশনাল।
কাজের গুণগত মান সম্পর্কে নাগরপুর উপজেলা প্রকৌশলী মোঃ তোরাপ আলী ‘সকালের সময়’কে বলেন, "আমরা জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছি। ব্রিজের রেলিং নির্মাণ কাজ অত্যন্ত মানসম্মত ও টেকসইভাবে সম্পন্ন করা হয়েছে। আশা করছি এখন সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন।"
দীর্ঘদিন পর ব্রিজের রেলিং মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, আগে শিশু ও বয়স্কদের নিয়ে এই ব্রিজ পার হতে সবসময় আতঙ্কে থাকতে হতো। সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনায় তারা ‘সকালের সময়’ পত্রিকাকে ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী