শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিলবুনিয়া গ্রামের ঘের মালিক মো. জয়নাল তার মাছের ঘেরে সেচ দেওয়ার জন্য স্যালো মেশিন চালু করেন। পানি সেচ দেওয়ার একপর্যায়ে তিনি ঘেরের ভেতরে বিশাল আকৃতির একটি অজগর সাপ নড়াচড়া করতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা এসে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন এবং বস্তাবন্দি করেন। সাপটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।
খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম এবং বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে, সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে ঢুকে পড়েছিল। সাপটিকে বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে যথাসময়ে এটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হবে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, "অজগর উদ্ধারের খবর পেয়ে আমাদের বনকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। সাপটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হবে।" একইসঙ্গে তিনি স্থানীয়দের আতঙ্কিত না হয়ে এ ধরনের পরিস্থিতিতে বন্যপ্রাণীর ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানোর আহ্বান জানান।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন