ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

যশোরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২০-২-২০২৬ দুপুর ৪:১৪

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতন জনগণের উদ্যোগে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামের শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন, বাগদাহ গ্রামের বাসিন্দা নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আবু দাউদ মোল্যা, কোটা ফাজিল মাদরাসার ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী তরিকুল ইসলাম, কবিরাজ খবির রেজাউল, থানা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ওয়ার্ড জামায়াতে ইমলামীর সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক গোলাম রসুল, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও বাগদাহ গ্রামের মাদক ব্যবসা বন্ধ হয় না। বিভিন্ন রাজনৈতিক দলের পাতি নেতা ও স্থানীয় পুলিশ ক্যাম্প এবং থানা পুলিশের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য অবাধে বিক্রি করছে। প্রতিবাদ করলে মারপিট, মামলাসহ হত্যার হুঁমুকি দেয় তারা।  
বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহতায় গ্রামে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। যুবসমাজ আজ প্রায় ধ্বংসের পথে। তাই পুলিশবাহিনীসহ মাদক সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান দ্রুত সময়ের মধ্যে বাগদাহ গ্রামের সকল মাদক ব্যবসায়ী ও সহযোগিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় গ্রামবাসী কঠোর আনন্দোল করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘মাদক ব্যবসায়ী যে দলের বা যেই হোক আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আর এইসব ব্যবসায়ীদের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভয়নগর থানার অবস্থান জিরো টলারেন্স।’

 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল