ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় আবারও সক্রিয় আলোচিত মাদক সম্রাজ্ঞী কামিনী বেগম


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-২-২০২৬ রাত ৮:১৪

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুষ্টিয়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছেন আলোচিত মাদক সম্রাজ্ঞী কামিনী বেগম—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেপ্তার হওয়ার পর আইনের বিভিন্ন প্রক্রিয়ায় জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে দাবি করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হচ্ছে। শহরের চৌড়হাস এলাকায় নিজ বাড়িকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে যুব সমাজের একটি বড় অংশ মাদকের ভয়াবহ প্রভাবের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত—সব শ্রেণির পরিবারের ছেলে-মেয়েরা মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে কুষ্টিয়ার ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন ওই নারী। ফলে তার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান বলে জানা গেছে। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,
“আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাওয়া গেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের