ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আগুনের লেলিহান শিখায় ছাই ভারসাম্যহীন বিধবার স্বপ্নের ঠিকানা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২০-২-২০২৬ রাত ৮:১৫

পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় শেফালী বেগম(৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার ঘরে আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উক্ত আগুনের সূত্রপাত ঘটে। 

বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, রাতে তারাবির নামাজ চলাকালীন সময়ে হঠাৎ বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন বিধবা শেফালী বেগমের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্হানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যার্থ হয়। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

তবে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্হানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করছেন। এব্যাপারে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার সুবোধ চন্দ্র মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিধবা মহিলার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন