নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝায় ট্রাক চালক নিহত
মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝায় ট্রাক উল্টে আকাশ (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মন্ডল মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলার মাওনা থেকে টাইলস বোঝাই একটি ট্রাক সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক আকাশ গাড়ির ভেতর আটকা পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে মাগুরা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চালককে উদ্ধার করতে কিছুটা সময় লাগে।
মাগুরা হাইওয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, অতিরিক্ত গতি থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি