ভোট দিয়েছেন আর না দিয়েছেন—সকলেই সমান, উন্নয়নই হবে একমাত্র লক্ষ্য আবুল কালাম
ভোট দিয়েছেন কিংবা দেননি—সকলেই আমার কাছে সমান। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদে সর্বোচ্চ বাজেট উপস্থাপন করে নিজের এলাকার উন্নয়নে কাজ করে যাবো - মন্তব্য করেছেন কুমিল্লা লাকসাম–মনোহরগঞ্জ ৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
শপথ গ্রহণ শেষে শুক্রবার (২০ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় আগমন করলে লাকসাম পৌরসভার কয়েকটি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এমপি।
“যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি—সকলেই আমার কাছে সমান। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। জনগণের উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য।”
সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন—দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চায়।
“আপনারা আমাদের কাজ করার সুযোগ দিন। আমরা আপনাদের পাশে থেকে সেবক হিসেবে মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন—নবনির্বাচিত এমপির হাত ধরে লাকসাম ও মনোহরগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এর আগে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চৈতী ইন্ড্রাষ্টিয়াল পার্ক এর সকল কমকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান
আবুল কালাম এমপিকে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান