ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আজ ওমান যাচ্ছেন মাহমুদউল্লাহরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ১১:৩৮

চলতি মাসের ১৭ অক্টোবর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। বৈশ্বিক আসরটির শুরুর দিনেই লড়বে বাংলাদেশ। আর সে লক্ষ্যে আজ ওমানের উদ্দেশে রওয়ানা হবেন মাহমুদউল্লাহ বাহিনী। বাংলাদেশ বিমানের ভাড়া করা ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০.৪৫ মিনিটে মাসকটের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলন করবে বাংলাদেশ দল।

যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় ১৪ দিনের মত। তবে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে যাওয়া। ওমান ও আমিরাতে কন্ডিশনিং ক্যাম্প ও বিশ্বকাপ মিশন মিলিয়ে প্রায় দেড় মাসের সফর টাইগারদের। সফরে কোচিং স্টাফদের ওমানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ আমিরাতে আইপিএল খেলা সাকিব-মোস্তাফিজ দলে যোগ দিবেন ৯ অক্টোবর।

গতকাল দলের সবার কোভিড টেস্ট করানো হয়েছে। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার কারণে ওমানে কোয়ারেন্টিনে থাকতে হবে না টাইগারদের। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে মুশফিক-রিয়াদদের।

মরুর দেশ ওমানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে মাসকটে পাঁচ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। নিজেদের খরচে ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। চারদিন ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে দল। ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১২ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন ফিরে যাবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।

প্রীতি / প্রীতি

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব