রমজান ঘিরে সিন্ডিকেটের কবলে তরমুজ ব্যাবসা, দাম আকাশচুম্বী
পবিত্র রমজান মাস এলেই দেশের ফলের বাজারে বাড়ে চাহিদা। ইফতারের টেবিলে ঠান্ডা তরমুজ যেন এক অনিবার্য উপাদান। কিন্তু এবার রমজানকে কেন্দ্র করে তরমুজের বাজারে অস্বাভাবিক দামের ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।
অনেকের অভিযোগ, একটি অসাধু সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছে। কক্সবাজার শহরের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কোথাও কোথাও দাম ১০০ টাকাও ছাড়িয়েছে। অথচ এক মাস আগেও একই তরমুজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। হঠাৎ এমন দামে চড়ার পেছনে সরবরাহ ঘাটতির কথা বললেও, সংশ্লিষ্টদের একটি অংশ বলছেন- মধ্যস্বত্বভোগীদের কারসাজিই মূল কারণ।
ব্যবসায়ীরা দাবি করছেন, উৎপাদন এলাকায় খরচ বেড়েছে। পরিবহন ব্যয়, খাজনা ও বাজার ব্যবস্থাপনার অতিরিক্ত চাপের কারণেই দাম বেশি রাখতে হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে তুলনামূলক কম দামে তরমুজ মিললেও খুচরা পর্যায়ে তা কয়েক গুণ বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
তরমুজ কিনতে আসা টেকপাড়ার বাসিন্দা কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, কেজি দরে তরমুজ বিক্রি করা হলেও ১ কেজির পরিমাণ তরমুজ মিলছে না। ফলে বেশি দাম দিয়েও বেশি ওজনের তরমুজ কিনতে হচ্ছে।
তিনি আরও বলেন, বাজারে বর্তমানে যে তরমুজগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সর্বনিম্ন ওজনই ৫ থেকে সাড়ে ৫ কেজির বেশি। এতে কেউ এক বা দেড় কেজি তরমুজ কিনতে চাইলে তা সম্ভব হচ্ছে না। আধা কা কেটে দেওয়ার সুযোগ নেই। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য তরমুজ কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, রমজানে চাহিদা বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি করে দাম বাড়িয়ে দিচ্ছে।আরেকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজানে পরিবারের জন্য ফল কিনতে গেলে এখন হিসাব করে কিনতে হচ্ছে। তরমুজ তো এখন বিলাসপণ্যে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কৃষক থেকে সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থা শক্তিশালী করতে পারলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এদিকে কক্সবাজার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেছেন, কক্সবাজারে বাজার শহরে বাজার মনিটরিংয়ে নিয়মিত অভিযান চলমান রয়েছে। আজকেও অনেক ফ্রুটস ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। বিশেষ করে রমজান মাসে স্পেশাল অভিযান অব্যাহত রয়েছে শুধুমাত্র মূল্য নির্ধারণে যাতে সিন্ডিকেট করতে না পারে।
রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে তরমুজ অনেকের কাছে প্রশান্তির প্রতীক। শরীরের পানিশূন্যতা দূর করতে এবং সতেজতা ফেরাতে তরমুজের জুড়ি নেই। কিন্তু দাম ও ওজনের কারণে অনেকে ইচ্ছা থাকলেও কিনতে পারছেন না।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের