বাগমারায় বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে বাড়িতে অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন গৃহকর্তা
রাজশাহীর বাগমারা উপজেলার দরগা মারিয়া গ্রামে এক নারী বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার দরগা মারিয়া গ্রামের আবদুল বারী চৌধুরী ওরফে মজিদ মাস্টারের বাড়িতে প্রায় ৪০ বছর বয়সী এক নারী গত পাঁচ দিন ধরে অবস্থান করছেন। ওই নারীর দাবি, তাকে বিয়ে করতে হবে; অন্যথায় তিনি ঘর থেকে তার লাশ বের হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চললেও এখনো কোনো সমাধান হয়নি।
এদিকে মজিদ মাস্টার দাবি করেছেন, তিনি ওই নারীকে বিয়ে করতে বাধ্য নন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, “আমি প্রশাসনের সহযোগিতা চাই। যেন শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান হয়।”
ঘটনার পর থেকে এলাকায় কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ