হাটহাজারীতে দুদিনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দিনে ২০ টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।
বুধবার ও বৃহস্পতিবার বিকালে হাটহাজারী বাজার, বাস স্টেশন ও সরকারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
ইউএনও বলেন, পবিত্র মাহে রমজানে বাস স্টেশন এলাকায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করার সময় অবৈধভাবে পার্কিং করা যানবাহন ও দখককৃত অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। ব্যবসায়ীদের সচেতন করা ও কাচাবাজার রাস্তায় না বসতে অনুরোধ করা হয়েছে। অপরদিকে বাজারে অভিযান চালিয়ে ভাই ভাই ট্রেডার্স ৫ হাজার,মেসার্স হাজী নিউ আবদুর রাজ্জাক স্টোর ৫ হাজার,খাজা গরীবে নেওয়াজ নারিকেল আড়ৎ ১০ হাজার, আল আমিন ২ হাজার, মো: রুবেল ১ হাজার। গত বুধবার সরকারহাট বাজারে সরকারহাট বাজারের মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, ট্রেড লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনা, সড়কে উল্টোপাশে গাড়ি রেখে যানজট সৃষ্টি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স জনপ্রিয় স্টোর ২ হাজার, মেসার্স পাল স্টোর ৫ হাজার, মেসার্স নন্দি স্টোর ১ হাজার,এস. বি. স্টোর ২ হাজার মো: তারিক ২ হাজার,সালেহ পোল্ট্রি ২ হাজার, মো: হানিফ ১ হাজার,মো: মহিউদ্দিন ২ হাজার, মো: মনির ১ হাজার ও ইউনুস মেহের টাইলস ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান