ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চকরিয়ায় রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ১০:৩৫

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার সিন্ডিকেট রুখতে বিশেষ অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব  অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে বাজারে চাল, ডাল, তেল, চিনি-সহ বিভিন্ন নিত্যপণ্যের মজুত ও মূল্যতালিকা যাচাই করা হয়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “রমজানকে পুঁজি করে কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না। প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে।  বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
এ সময় সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করা এবং চওড়া দাম রাখায় তিন  ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের এ তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।
পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত