দীর্ঘ ১৮বছর পর কলমাকান্দায় বিএনপি'র সমর্থক সুরুজ পাঠান পায়ে জুতা পড়লেন।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ইয়ারপুর গ্রামের বিএনপির সমর্থক সুরুজ পাঠান দীর্ঘ ১৮ বছর পর জুতা পায়ে দিয়েছেন। জানা যায়,২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রাক্কালে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বিএনপিকে নিয়ে সমালোচনা করায় মর্মাহত হয়েছিলেন বিএনপি'র তিনবারের ওয়ার্ড সভাপতি সুরুজ পাঠান (৬৩)। এরপর থেকেই তিনি প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতা না আসা পর্যন্ত তিনি আর জুতা পরবেন না। তখন থেকে তিনি আর জুতা পরেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় গত বুধবার দুপুরে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্থানীয় বিএনপিসহ যুবদল ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে সুরুজ পাঠান বাড়িতে যান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা সুরুজ পাঠানকে ফুলের মালা ও জুতা পরিয়ে দেন। সুরুজ পাঠান লেঙ্গুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি'র তিনবারের সভাপতি ও ইয়ারপুর গ্রামের বাসিন্দা।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে প্রতিপক্ষের কটূক্তি ও অপমানজনক আচরণের শিকার হয়েছিলেন তিনি। সেদিন তাকে কেন্দ্র থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। তখন তিনি জুতা ফেলে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন-বিএনপি'র দল রাষ্ট্রীয় ক্ষমতায় না ফেরা পর্যন্ত আর কখনো জুতা পরবেন না। তিনি দেড় দশকের বেশি সময় ধরে রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে,কাদা মাটি ও শীতেও খালি পায়ে চলতেন,এমন কি রাজনৈতিক কর্মসূচি ঢাকাসহ সংগঠনের কাজে সবসময় সক্রিয় ছিলেন। তার পরিবারসহ প্রতিবেশীর লোকজন জুতা পড়ার জন্য বহুবার অনুরোধ করলেও তিনি তার সিদ্ধান্ত থেকে একচুলও সরেননি। এবার বিএনপির বিজয়ের পর যেন তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। এমনকি লেংগুরা ইউনিয়নসহ তার গ্রামে ছড়িয়ে পড়ে আনন্দের বন্যা।
জুতা পায়ে দিয়ে আবেগাপ্লুত কণ্ঠে সুরুজ পাঠান বলেন,২০০৮ সালে আমাকে অপমান করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিনই জুতা ফেলে প্রতিজ্ঞা করেছিলাম,বিএনপি দল না জেতা পর্যন্ত আর জুতা পরব না। যেটার শপথ আমার আজ পূরণ হয়েছে। মনে হচ্ছে আমার শুধু পায়ের জুতা নয়-মাথাও উঁচু হয়েছে।
এ সময় কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন,সুরুজ ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেই প্রায় সময়ই বলতাম আপনি জুতা পড়েন। কিন্তু তিনি সেখান থেকে এক চুল পরিমাণ সরেননি। এমন কর্মী আমাদের দলের প্রতি ত্যাগ ও একনিষ্ঠার এক অনন্য উদাহরণ। দুঃসময়ে যারা বিএনপি'র জন্য অবিচল থেকেছেন,তাদের আত্মত্যাগই আজকে এই অর্জনের ভিত্তি। আমরা এমন একজন বিএনপি কর্মীকে নিয়ে গর্ববোধ করি। এ সময় তিনি আরোও বলেন আমরা তাকে ফুলের মালা ও পায়ে জুতা পরিয়ে বরণ করলেও সরুজ ভাই আকুতি সহিত আমাকে বলেন,মাননীয় সাংসদ ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সামনে জুতা পরতে চান।
Aminur / Aminur
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন