ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ৬ আ.লীগ সমর্থক আটক


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ২:৭

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 বিষয়টি শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-
১, মোঃ সোহেল (সাং-মুছাপুর),
২, সিরাজুল (৩৫) (সাং-পশ্চিম মোহাম্মদনগর)।
৩,শরিয়ত উল্যাহ মিলন (৪৫) (সাং-চরহাজারী)।
৪, মোঃ হুমায়ুন কবির (৪০) (সাং-পশ্চিম মোহাম্মদনগর, সিরাজপুর ইউপি)।
৫, মোঃ শেখ ফরিদ (৪০) (সাং-মোহাম্মদনগর, সিরাজপুর ইউপি)।
৬, জাহাঙ্গীর আলম (৪৫) (সাং-চরহাজারী)।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার