সলঙ্গা থানার ওসির অপসারণ দাবিতে স্থানীয়দের বিক্ষোভ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা মাঠ সরিষা ব্যবসায়ীদের কাছে ঘুষ নিয়ে ভাড়া দেবার প্রতিবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরেে বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষুব্ধরা ওসির অপসারণ দাবিতে নানান স্লোগান দেন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সলঙ্গা থানা মাঠ থেকে স্থানীয়রা মিছিলটি বাহির হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সলঙ্গা থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানা খেলার মাঠ ওসি নিজেই ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। সে নিজেই স্থানীয়দের ১০ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে বলে হুমকিও দেন। হুমকির ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বাহির করেন। এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় বিএনপির নেতা আলাউদ্দীন বলেন, থানা মাঠটি আমাদের খেলার মাঠ ওসি অবৈধ ভাবে লিজ দিয়ে,আমাদের ছেলেদের কে এখানে খেলতে দিবে না। আমদের অবস্থান করতে দিবে না। আমরা দুই গ্রামবাসী চাই এই খেলার মাঠটি যেন ভাড়া না দেওয়া হয়। এবং ওসির আমরা অপসারণ চাই। আমাদের তিনি হুশিয়ারি দিয়েছেন আমরা জানি মাঠে প্রবেশ না করি।
তিনি আরো বলেন, আমাদের খেলার মাঠে আমাদের ছেলেরা খেলবে এটাই আমাদের দাবী। এবং সলঙ্গা থানার ওসির প্রত্যাহারে দাবী জানাচ্ছি।
সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, থানা মসজিদের একটি মাঠ আছে। এই মাঠে সরিষা ব্যবসায়ীরা সরিষা শুকায় বিনিময়ে কিছু টাকা মসজিদে দেয়। ইতিপূর্বে কিছু লোকজন ঐ হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চায় যে চাঁদা চায় এই টাকা পয়সা আমাদের দেন। গত কাল আমরা মিটিং করে এই ব্যবসায়ীর মানে তাদের কে ৬০ হাজার টাকা লিজ দিয়েছি।মাঠে সরিষা শুকাইবে বিনিময়ে মসজিদে টাকা দিবে। আজ যখন শুখাচ্ছে কিছু লোক জন আসছে তখন আমরা বলেছি ভাই এইটা থানা মসজিদের জায়গা, শুরু থেকেই এইটা থানা মসজিদের দখলে। এই মসজিদের উন্নয়ন এইটা দেওয়া হইবে। এইটা তাদের করতে দেই নাই বলে আমার নামে স্লোগান দিচ্ছে।
এমএসএম / এমএসএম
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান
আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ
ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি