মনপুরায় মহান শহীদ দিবসে প্রশ্নের মুখে নিরাপত্তা: ভোরেই খালি শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী মনপুরা উপজেলা শহীদ মিনারে প্রশাসনিক তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, শহীদ মিনারে অর্পিত শ্রদ্ধাঞ্জলি সংরক্ষণে ছিল না কোনো পুলিশ কিংবা গ্রাম্য পুলিশের দৃশ্যমান উপস্থিতি।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। কিন্তু ভোর হওয়ার পরপরই শহীদ মিনার এলাকা ছিল কার্যত অরক্ষিত। স্থানীয়দের দাবি, সকাল সাতটার আগেই অধিকাংশ ফুলের ডালা ও শ্রদ্ধাঞ্জলি সরিয়ে ফেলা হয়, ফলে খালি হয়ে যায় শহীদ মিনারের বেদী।
এ ঘটনায় সচেতন মহলে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, ভাষা শহীদদের স্মরণে নিবেদিত এ জাতীয় দিবসে শহীদ মিনারের মতো স্পর্শকাতর স্থানে নিরাপত্তাহীনতা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এমন অব্যবস্থাপনা শহীদদের প্রতি প্রদর্শিত সম্মানের পরিপন্থী বলেও মন্তব্য করেন অনেকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা সকালের সময়কে বলেন, “আমরা রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। তবে কোনো আইন বা নীতিমালায় উল্লেখ নেই যে, অর্পিত শ্রদ্ধাঞ্জলি কতক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে।”
স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ দিবসে শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিবিজড়িত দিন। প্রতি বছর সারাদেশের ন্যায় মনপুরাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রত্যাশা থাকে সাধারণ মানুষের।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ