গোপালগঞ্জ-এ শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসের প্রথম প্রহর থেকেই পৌর পার্ক এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। একই সময়ে টুঙ্গিপাড়ায় শহীদ মিনারে গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
এরপর জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, এলজিইডি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণে শিশু, নারী ও পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ভাষা আন্দোলনের চেতনা অটুট রাখার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
ভোরের আলো ফুটতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নিয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের পাদদেশ।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচির আয়োজন করে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ