ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ২:১৯

 নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উদযাপ করা  হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিট থেকে শুরু করে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

​একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

​সূর্যোদয়ের সাথে সাথে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ​বেলা সারে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান-এর  
সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও বাঙালি জাতীয়তাবাদে একুশের চেতনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

​সভাপতির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, ৫২-এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার সঠিক ব্যবহার এবং একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা আমাদের জন্য চরম গৌরবের।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,  আত্রাই থানার এসআই মো. সাহাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক