উলিপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কুড়িগ্রামের উলিপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হয়। এসময় উলিপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শ্রমিক ইউনিয়ন শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে।
সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে শহীদ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসানের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, উপজেলা কৃষি অফিসার মোশাররফ হোসেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মোঃ আব্দুল ওয়াহিদ , উলিপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, হযরত ফাতিমা স্কুল ও কলেজের অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির এডঃ কামাল কবির লিটন, পূঁজা উদযাপন ফ্রন্টের স্বপন কুমার সাহা, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক নাজমুল আল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলায়েত হোসেন তালুকদার প্রমূখ।
পরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান