১৮ মাস পর বগারচর আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভাষা শহীদদের স্মরণে দোয়া
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে জয় বাংলা স্লোগানের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস পরিত্যক্ত থাকার পর বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পুনরায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের পর ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় সেখানে রাজনৈতিক কর্মসূচি পালিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
পতাকা উত্তোলন ও মোনাজাত শেষে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন বলে জানা গেছে।
Aminur / Aminur
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী