চাঁদা না দেওয়ায় অভয়নগরে জুটমিল মালিকের বাসভবনে ককটেল হামলা
যশোরের অভয়নগর উপজেলার শিল্পনগরী নওয়াপাড়ায় এক জুটমিল মালিকের বাসভবনে গভীর রাতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা রোমান জুট মিলের মালিক আলহাজ্ব মোহাম্মদ আলীর বাড়ি লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার সময় মোহাম্মদ আলী পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এদিকে মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
Aminur / Aminur
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস