ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ৩:৫২

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী অফিসে উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, "বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।"
​বক্তব্যের এক পর্যায়ে তিনি ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমসহ সে সময় অনেকে ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
​নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, ​উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সহ -সেক্রেটারি ইসমাইল হোসেন, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ।
​এছাড়াও সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বক্তারা সরকারি-বেসরকারি সকল দপ্তরে বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

Aminur / Aminur

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১