ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মুরাদনগরে দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ৪:৮

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দেবরের সঙ্গে সম্পর্কের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রুমা আক্তার (৩২) ওই গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। সম্রাট নিহতের স্বামী সুমনের আপন চাচাতো ভাই।  
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাশের ঘরের দেবর, অটোরিকশাচালক সম্রাট (২০)-এর সঙ্গে রুমা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামী প্রবাসে থাকায় তাদের মেলামেশা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল। তবে বিষয়টি সামাজিকভাবে প্রকাশ পায়নি।
স্থানীয়দের দাবি, সম্রাট বিয়ের আশ্বাস দিয়ে রুমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্রাট রাজি না হওয়ায় অভিমানে রুমা বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরা জানান, ঘটনার রাতে তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।
এ বিষয়ে মুরাদনগর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

Aminur / Aminur

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ