বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান
বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা বলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই মন্তব্য করলেন ইউএনও হাসনাত জাহান খান। শনিবার( ২১ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স হলে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েল হতে হবে। এখানে বাংলার ভাষার পাশাপাশি চাকমা, মার্মা,তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা সহ বিভিন্ন ভাষা রয়েছে। সমতলে গারো, সাওতাল ভাষা ও অন্যান্য ভাষা। যার যার মাতৃভাষাকে সমৃদ্ধ এবং ঠিকিয়ে রাখতে সেই ভাষা-ভাষীর লোকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকে শিশুদের বাংলা ভাষা সঠিক চর্চার জন্য আমাদের বাংলা ভাষায় ভালো একটা কনটেন্ট পাইনা। অথচ বিশ্বে ইংরেজিসহ অন্যান্য ভাষাতে ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়। তাই ডিজিটাল এই যুগে এই বিষয়েও আমাদের কাজ করতে হবে। তবে জানার জন্য ইংরেজিসহ অন্য ভাষা শেখার কথাও বলেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা বিনয়ের সাথে অন্যায়ের প্রতিবাদ করবো। আমরা সুন্দর একটা জাতি গঠন করতে চাই। এজন্য তিনি সকলকে বই পড়ার পরামর্শ দেন বিশেষ করে বাংলা ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি। এসময় তিনি আরও বলেন, আমাদের বড়দেরও বই পড়ার অভ্যাস করতে হবে। তাহলে আমাদের ছেলে-মেয়েরাও পড়বে। কারণ শিশুরা অনুকরণ প্রিয়।তিনি এও জানিয়ে দেন দিবসে কর্মকর্তারা যারা উপস্থিত ছিলেন না তাদেরকে সতর্ক করলেন।
দিবসটি ঘিরে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা.মোহাম্মদ গোলাম আজম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, প্রভাষক ইয়াসমিন সুলতানা প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় এ সময় অন্য বক্তারা বলেন, পৃথিবীর ২য় আর কোন দেশ নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। তাই এই ভাষার মর্য়াদা সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অন্যান্য সকল ভাষাকেও সম্মান জানাতে হবে। এর আগে দিবসটির প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশসহ সরকারি বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ওসাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদদের আত্বার শান্তি কামনার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। পতাকা অর্ধনমিত রাখা হয়। এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রভাত ফেরী করে।
অন্য দিকে শিক্ষার্থীর অবিভাবকরা জানান, প্রতিযোগিতায় সঠিক মূল্যায়ন করার মতো বিচারক না থাকার কারণে তাদের ছেলে-মেয়েদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে আগ্রহ হারিয়ে ফেলছেন। বিষয়টি উধ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টির প্রয়োজন বলে মনে করছেন তারা।
Aminur / Aminur
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ