পুলিশ ও জনগণের সেতুবন্ধনই অপরাধ নির্মূলের চাবিকাঠি: এসপি তারিকুল ইসলাম
পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর পারস্পরিক আস্থাই পারে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে। রমজান আমাদের ধৈর্য ও ত্যাগের যে শিক্ষা দেয়, তা যেন আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রতিফলিত হয়।
গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওগাঁর আত্রাই থানা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁ জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশ সুপার আরও বলেন, পুলিশের মূল কাজ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এই দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও বেশি মানবিক ও জনবান্ধব হতে হবে। তিনি বিশ্বাস করেন, পুলিশ ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি নিরাপদ সমাজ গঠন করা সময়ের ব্যাপার মাত্র।
ইফতারের পূর্বে পুলিশ সুপার আত্রাই থানার সকল স্তরের অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
থানা পুলিশের সদস্যদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ পুলিশ সুপার। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যগণ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পুলিশের এক মিলনমেলায় পরিণত হয়।
Aminur / Aminur
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান