ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সন্দ্বীপের নব-নির্বাচিত এমপি মোস্তফা কামাল পাশার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ৪:৪৩

সন্দ্বীপের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা মহোদয়ের সাথে সন্দ্বীপ প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তাঁর বাসভবনে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নব-নির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা সন্দ্বীপকে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন যে, মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান হবে “জিরো টলারেন্স” বা কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি।
তিনি বলেন, “সন্দ্বীপে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।” তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদক সংক্রান্ত যে কোনো তথ্য, অপরাধী চক্র কিংবা গোপন কার্যক্রমের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।
এ সময় তিনি আরও ঘোষণা দেন, খুব শিগগিরই পুরো সন্দ্বীপে মাইকিং করে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে সর্বশেষ সতর্কবার্তা দেওয়া হবে। এরপরও কেউ সংশোধন না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
প্রেসক্লাব নেতৃবৃন্দ নব-নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে সন্দ্বীপের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সামাজিক অবক্ষয় রোধে তাঁর নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। তারা মাদকবিরোধী যেকোনো উদ্যোগে গণমাধ্যমের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সন্দ্বীপের সার্বিক উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Aminur / Aminur

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত