গাজীপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। অমর একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ বরকতের পরিবার, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশ, গাজীপুর প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে অফিস প্রধানগণের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এর আগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমর্থক ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোরা, ব্যানার, ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভাওয়াল রাজবাড়ী মাঠে এসে সমবেত হয়। পরে একে একে সবাই শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে র্যালিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ বরকতের মায়ের কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Aminur / Aminur
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল