ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

‎মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে মতবিনিময়


রনজিত রায়, নবাবগঞ্জ photo রনজিত রায়, নবাবগঞ্জ
প্রকাশিত: ২১-২-২০২৬ রাত ৮:১৫

নির্বাচনী এলাকা-১১ দিনাজপুর-৬ এর নবাবগঞ্জ উপজেলায় ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন (সংসদ সদস্য) মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে।  উপজেলা  কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিত্বের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

‎শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি , রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বৃদ্ধি করা।

‎‎সভায় উপজেলার অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম, কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি তুলে ধরা হয়।‎উপস্থিত সুধীজন মনে করেন, এ ধরনের খোলামেলা মতবিনিময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার