ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: কাউনিয়ায় বিএনপি নেতা আহত, তাতী দলের নেতার বিরুদ্ধে মামলা


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২১-২-২০২৬ রাত ৮:১৬

রংপুরের কাউনিয়ায় মৎস্য সমিতির আর্থিক হিসাব চাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি’র এক নেতাকে মারধর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মুকুলের বিরুদ্ধে। আহত নেতা মোঃ আলিফ নুর (৫৫), বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মৃত বাসারত উল্লাহর পুত্র।
ভুক্তভোগী আলিফ নুর জানান, কাউনিয়া থানাধীন হরিশচর মৌজাস্থ বাঁধের নিচে একটি মৎস্য সমিতির মাধ্যমে লিজ নিয়ে মাছ চাষ পরিচালিত হয়ে আসছে। সমিতির সদস্য হিসেবে তিনি নিয়মিত আর্থিক হিসাব জানতে চাইলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কোনো সুনির্দিষ্ট হিসাব দেননি; বরং উল্টো ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে কাউনিয়া থানাধীন তকিপ বাজারে মুকুলের চায়ের দোকানে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এ সময় মোঃ মুকুল ইসলাম (৩৫), পিতা মোঃ রশিদ মিয়া এবং মোঃ মমিনুল ইসলাম (৩৩), পিতা মৃত হাসেম আলী—লাঠি-সোটা নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
মারধরের একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা কৌশলে নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুকুল মিয়া দীর্ঘদিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিগত এক যুগ ধরে এলাকায় প্রভাব বিস্তার করে এককভাবে মৎস্য চাষ পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি বিএনপির উপজেলা তাঁতীদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ব্যবসা পরিচালনা এবং সমিতির আর্থিক বিষয়ে অস্বচ্ছতা দীর্ঘদিনের সমস্যা। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আলিফ নুর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে