ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ঝিনাইদহ কেন্দ্রীয় মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। সেসময় জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাররপর, একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিভিল সার্জন, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি, ঝিনাইদহ পৌরসভা, পিবিআই, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাদ্য বিভাগ, তথ্য অফিস সহ অন্যান্য দপ্তর সমূহ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
এদিন সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এদিকে, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দিনব্যাপী নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান