ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
যশোরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্মাননা জানালেন দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে যশোরের কৃতি সন্তান, যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ফোরামের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি অশোক কুন্ডু, যুগ্ম সম্পাদক মকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াউর রহমান ও সদস্য রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যশোরের উন্নয়ন ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস