কোটালীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর, থানায় অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাগবাড়ী গ্রামের বাসিন্দা হিরন্ময় হালদার (৪২) অভিযোগ করেন, একই গ্রামের শংকর হালদার (৪৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত এবং এলাকায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে খাগবাড়ী গ্রামের বিবাদীর বাড়ির সামনে পুকুরপাড়ে কয়েকজনকে নিয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করা হচ্ছিল। এ সময় হিরন্ময় হালদার বাধা দিলে অভিযুক্ত শংকর হালদার তাকে এবং তার কাকা নিরঞ্জন মধুকে এলোপাতাড়িভাবে মারধর করেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
ভুক্তভোগীদের দাবি, মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। পরে তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে হিরন্ময় হালদার কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তাদের জীবন ও সম্পদের ক্ষতি হতে পারে।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ