তথ্য দিচ্ছে না পঞ্চগড় খাদ্য নিয়ন্ত্রক
পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও মিলছেনা কোন তথ্য।এনিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তথ্য না দিয়ে অসহযোগিতার অভিযোগ উঠেছে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অন্তরা মল্লিকের বিরুদ্ধে।এছাড়া এ কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকি, ধান, চাল ক্রয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
জানা যায়,স্থানীয় সংবাদকর্মী সাইদুজ্জামান ও সম্রাট হোসাইন পৃথক পৃথকভাবে চলতি অর্থ বছরে ধান, চাল ক্রয় ও গুদামঘর নির্মাণ বিষয়ের তথ্য চেয়ে গত মাসে কর্মকর্তা বরাবর আবেদন করেন। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রক এক চিঠিতে তথ্য সংরক্ষণ নাই এবং সংশ্লিষ্ট উপজেলা থেকে তথ্য সংগ্রহ করতে বলেন। রোববার ডাকযোগের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পৌঁছে সংবাদকর্মীর কাছে।
তথ্য না পাওয়ায়, রংপুর আঞ্চলিক কার্যালয়ে আবেদন করবেন ভুক্তভোগীরা।এরপরও তথ্য না পেলে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তারা। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিকের মুঠোফোনে বার বার কল করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার