ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর উপর সন্ত্রাসী হামলা, আটক-২


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-২-২০২৬ দুপুর ২:৫১

চট্টগ্রামের কর্ণফুলী থানাধিন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ব্যাক্তিগত প্রাইভেট কারে শহরে আসার পথে গতিরোধ করে হামলা চালায়, এসময় পুলিশ হামলার মূলহোতা আব্দুল আজিজসহ ২ জনকে আটক করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী কর্ণফুলী থানাধিন ইউনুচ মার্কেটস্থ বাসা থেকে শহরে আসার পথে গত ২১ ফেব্রুয়ারী (শনিবার) বেলা ১টার দিকে আব্দুল আজিজসহ ৭/৮ জনের একটি গ্রুপ প্রাইভেট কার থামিয়ে গাড়ির চাবি, মানি ব্যাগসহ  নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সাংবাদিক ইমতিয়াজ ফারুকীকে অপহরণ করার চেষ্টা করে। কর্ণফুলী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীকে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।  আহত সাংবাদিক ইমতিয়াজ ফারুকী দৈনিক বিজয় চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। সে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য।
হামলার বিষয়ে সাংবাদিক ইমতিয়াজ ফারুকী জানান, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে যারা হামলা চালিয়েছে তারা সবাই সাতকানিয়া উপজেলার বাসিন্দ। তারা চেয়েছিল আমাকে অপহরণ করে তুলে নিয়ে আমার প্রাইভেট কারসহ ছনিয়ে নিতে পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি। 
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থল পৌছে পুলিশ সেখান থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে ২জনকে থানায় আনা হয়েছে। 

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত