ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগামে জেলা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ বিকাল ৭:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ জেলা বিএনপির গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল হিসেবে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। রবিবার দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কুড়িগ্রাম-২আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে মর্মে ইতোপূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাকেও লিখিতভাবে এ বিষয়ে জানানো হয়েছে। এরপর হাইকোর্টে এ বিষয়ে রিট করা হয়েছে। অথচ একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এ নির্বাচনে পরাজয়ের কারণ দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল বলে অপপ্রচার করছে। তারা ষড়যন্ত্র করে একটি পত্রিকায় সাংবাদিকতার নিয়ম বহির্ভূতভাবে দলীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে একটি বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করে। প্রকৃত পরাজিত প্রার্থীকে বিজয়ী করে দেবার জন্য যে সুক্ষ্ম কারচুপি করা হয়েছে তার দায়টি আমাদের দলের উপর চাপানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ঐক্য নষ্ট করার জন্য তারা দলের বিপক্ষে কাজ করছে। কিন্তু আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছি। বিএনপির সকল নেতৃবৃন্দ এক সাথে কাজ করছি ভবিষ্যতেও করে যাবো। আগামীতে সংবাদ প্রকাশনার ক্ষেত্রে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের মতামত নিয়ে সঠিক সাংবাদিকতা করার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ