ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মান করতে পারবে না - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২২-২-২০২৬ বিকাল ৭:৫৫

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন,আমাদের সরকারের প্রতিজ্ঞা,  আমরা আইনের বাইরে গিয়ে কিছু করবো না। আইনের শাসনই মেনে চলতে হবে। যা ঘটে গেছে তাতে আমরা নতুন করে কিছু করতে পারবো না, তবে - আগামীতে যেন কোন ব্যতয় না হয় তা ই সর্বোচ্চ চেষ্টা থাকবে। আইন মেনে যেন সকল প্রকল্প বাস্তবায়ন হয় আমার মেয়াদকালে আমি এই বিষয়টিই প্রাধান্য দিবো। কেউ আইন অমান্য করে স্থাপনা করতে পারবে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকালে কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মন্ত্রনালয়ের অধিনস্ত সকল দপ্তরের প্রধানগণের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন। 
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মু.  রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যান্য দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লায় গণপূর্ত বিভাগের অধীনে নির্মানাধীন স্থাপনা, নতুন প্রকল্প ও বিগত সময়ের চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য নেন মন্ত্রী। সরকারি কর্মকর্তা, কর্মচারিদের আবাসন, অগ্রাধিকার ভিত্তিতে পুলিশের থানা ভবন নির্মাণ, কুমিল্লা কারাগার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। মন্ত্রী জাকারিয়া তাহের বলেব, আমি অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিবো। বিগত সময়ে নেয়া যেসব প্রকল্প স্থগিত হয়ে আছে কিংবা বন্ধ হয়ে আছে সেগুলো প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে নির্মাণ কাজ শুরু করা হবে।  
পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জেলার ঊর্ধ্বতন বিএনপি নেতাকর্মীদের সাথেও কুশল বিনিময় করেন।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন