ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ বিকাল ৭:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠনের পর আলোচনা চলছে ৫০টি সংরক্ষিত নারী আসন নিয়ে। এদিকে চলতি রমজান মাসেই এসব নারী আসনের নির্বাচন রমজান মাসে হওয়ার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যক্ষ রাবেয়া খাতুন। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। ব্যক্তিগত ও পারিবারিকভাবে রাজনৈতিক ঐতিহ্যের ধারক রাবেয়া খাতুন। তাঁর পিতা মরহুম অ্যাডভোকেট মৌলভী আকবর আলী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। স্বামী সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলী নেত্রকোণা-৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ফলে রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর পারিবারিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী রাবেয়া খাতুন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। পরবর্তীতে শিক্ষকতায় যুক্ত হয়ে পূর্বধলায় নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি তেজগাঁও থানা বিএনপির সাবেক সদস্য এবং মহিলা দলের তেজগাঁও শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দ্বায়িত্বে ছিলেন। এছাড়া ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ রাবেয়া খাতুন বলেন, দলের সুসময়-দুঃসময় সর্বদাই পাশে ছিলাম। রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকান্ডে জনসাধারণের সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি। দল যদি মনোনয়ন দেয় তাহলে দলের আদর্শ ও জনগনের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ