মনপুরায় শুভেচ্ছা সফরে আসছেন এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন
ভোলা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আগামী ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মনপুরা উপজেলায় একদিনের শুভেচ্ছা সফরে আসছেন। দিনব্যাপী এ সফরে তিনি গণসংযোগ, গণসংবর্ধনা ও উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় চরফ্যাশন থেকে মনপুরা জনতা বাজারে পৌঁছাবেন তিনি। সেখানে বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করবেন। সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের আয়োজনে তাকে গণসংবর্ধনা প্রদান করা হবে। এরপর দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এমপি নয়ন। সভায় এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে বিকাল ২টায় হাজিরহাট থেকে তিনি চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
এদিকে এমপির আগমনকে কেন্দ্র করে মনপুরা উপজেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, এই শুভেচ্ছা সফরের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ