ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম ১ আসনের এমপি সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ৮:১৯

কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম-এর সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২২জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ফুল দিয়ে নব নির্বাচিত এমপি মহোদয়কে স্বাগত জানায় উপজেলা প্রসাশন। পরে এলাকার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন , উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েম, জামায়াতের কুড়িগ্রাম জেলা আমীর মোঃ আজিজুর রহমান স্বপন,  এনসিপির  উপজেলা  সমন্বয়ক  মাহফুজুর  ইসলাম কিরণ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এমপি মোঃ আনোয়ারুল ইসলাম স্থানীয় জনগণের কল্যাণে সরকারি উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।  সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মাদক ,অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।  এ সময় এমপি মহোদয় প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় জনগণের কল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার