ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ৮:২০

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামে দুইজন নিহত হয়। রোববার সকাল ও রাতের দিকে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৬৫৫০) পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের পেছনের চাকা দিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এদিকে, শনিবার বিকেলে সদর উপজেলার ভুলি­থানার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন সাসলা পিয়ালা বাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত