ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চিলমারীতে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ১:৩০

কুড়িগ্রামের চিলমারীতে গলায় ওড়না পেঁচিয়ে জামিয়া খাতুন (১৩) নামে ৮ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (২ অক্টোবর) মধ্যরাতে উপজেলার রমনা পানাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামিয়া খাতুন উলিপুর উপজেলার রামধন গ্রামের জোবাইদুল ইসলামের মেয়ে। সে চিলমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, জামিয়া খাতুনের বাবা-মা ঢাকায় থাকায় গত দুই বছর থেকে সে পানাতিপাড়ায় নানা আমজাদ হোসেনের বাড়িতে থাকত। রোববার সকালে পরিবারের লোকজন জামিয়া খাতুনের ঘরে দরজা লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে জামিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও ডায়েরি জব্দ করে পুলিশ।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে জামিয়া আত্মহত্যা করেছে তা তদন্তসাপেক্ষে জানা যাবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস