ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে  রোহিঙ্গাকে জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ দেওয়ায় অভিযোগ।


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:২৭

চট্টগ্রামের হাটহাজারীতে ফরহাদাবাদ ইউনিয়নে রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে গত ২৯ জানুয়ারি এলাকাবাসীর পক্ষে মো. বেলাল উদ্দিন নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগে উল্লেখ করা হয়, ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. শফিউল আজম আর্থিকের বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ দিয়ে আসছেন।

অভিযোগ অনুযায়ী, ‘মোহাম্মদ বয়ান’ নামের এক ব্যক্তিকে ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ প্রদান করা হয়। সনদে তার পিতার নাম মো. আব্দুল কাদের এবং ঠিকানা হিসেবে ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতল্যা টিলা এলাকার উল্লেখ রয়েছে। অথচ ওই ওয়ার্ডে উক্ত নামে কোনো ব্যক্তি বসবাস করেন না বলে দাবি করেছেন এলাকাবাসী। অভিযোগে আরও বলা হয়, একই নামের যে ব্যক্তি এলাকায় বসবাস করেন তার সন্তানদের বয়স মাত্র ৩–৪ বছর। তার নাম ব্যবহার করেই রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ বয়ানকে ফরহাদাবাদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসেবে দেখিয়ে গুরুত্বপূর্ণ নাগরিক সনদ প্রদান করা হয়েছে। এসব সনদ ব্যবহার করে ওই ব্যক্তি পাসপোর্ট তৈরি করে বিদেশে যাওয়ারও অভিযোগ রয়েছে, যা সম্পূর্ণ অবৈধ বলে দাবি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মোঃ বেলাল উদ্দিন জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর লঙ্ঘন করে ফরহাদাবাদ ইউপির ১নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শফিউল আজম অসৎ উদ্দেশ্যে রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ দিয়েছে। আমি একজন সচেতন নাগরিক  ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অভিযোগ করেছি। আমরা এর সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার ও চেয়ারম্যানের অপসারণ দাবি করছি।

অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মোঃ শফিউল আজম প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। তবে আইনে যে সিদ্ধান্ত দেয়,তা আমি মেনে নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, রোহিঙ্গা নাগরিককে সনদ দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি । এই বিষয়ে অভিযুক্ত ব্যাক্তি এনআইডি করেছে কিনা জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছি। এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্যতা পায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা জানান, ফরহাদাবাদ ইউনিয়নে রোহিঙ্গা নাগরিককের বিষয়ে ইউএনও স্যার জানতে চেয়েছেন। বয়ান নামের ব্যক্তিটা এখনো এনআইডি করে নাই। যদি কেউ জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ ও পাসপোর্ট নিয়ে আসেন তাহলে তো আমরা এনআইডি করতে হবে। এবিষয়ে আমি ইউএনও স্যারকে অবহিত করেছি। 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি