ইসলাম সাপোর্ট ক রেনা এমন কাজ থেকে বিরত থাকতে হবে - আবুল কালাম
কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ- লাকসাম) আসনের সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিএনপি'র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ইসলাম সাপোর্ট করেনা এমন কোন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। চাঁদাবাজ ও মাদক অনলাইন জুয়া, অফলাইন জুয়াসহ সকল ধরনের অপকর্মে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।শনিবার (২১ ফেব্রুয়ারি)বিকালে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথসভায় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার কাজ হচ্ছে আপনাদের জন্য কিছু করা। নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছি, মনোহরগঞ্জ - লাকসাম বাসীর জন্য একে একে এগুলো আমরা এখন পূরণ করব। আমাদের সরকার আগামী ছয় মাসের মধ্যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন। তা আমরা আজকে থেকেই কাজ শুরু করব।
এসময় আবুল কালাম বলেন, নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যেই ইশতেহার ছিলো তার বাহিরে ও আমার ব্যক্তিগত যে ওয়াদা গুলো আমি করেছি তা আমি এখন পালন করব।বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, তারপর শিক্ষা খাত, রাষ্ট্রীয় কর্মসূচি বৃক্ষরোপণ, খাল খনন, আছে আমাদের ফ্যামিলি কার্ড। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করছি। আমি আপনাদের সাথে নিয়ে কাঙ্খিত মনোহরগঞ্জ লাকসাম করবো। তিনি আরো বলেন, পদ-পদবি সবকিছুর ঊর্ধ্বে মানুষ, আর সবার ঊর্ধ্বে বাংলাদেশ। আমার রাজনীতির লক্ষ্য কখনো অর্থ বা ক্ষমতা নয়; মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়নই আমার একমাত্র অঙ্গীকার। গণতন্ত্রে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিপক্ষসহ সবাইকে সম্মান ও মর্যাদা দিয়ে নিরাপদ রেখে কল্যাণমুখী সমাজ ও দেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করব।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারি, সিনিয়র সহ সভাপতি শাহ্ সোলতা খোকন , সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,সহ সাংগঠনিক সম্পাদক শাহআলম, দপ্তর সম্পাদক জি,এম আহসান উল্যাহ সোহাগ,মৈশাতুয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাইশগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেদ,ইমাম হোসেন, যুবদল নেতা ওয়াদুধ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাহারুল আলম বাবর,মোজাম্মেল হোসেন, হাসান পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বারুল আলম, উপজেলা ছাএদলে সদস্য সচিব নুর মোহম্মদ মেদী ।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied