বাউফলে বিএনপিকে শক্তিশালী করতে সংরক্ষিত আসনে ‘লিলি তালুকদার’কে চায় তৃণমূল
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির রাজনীতিতে ভারসাম্য রক্ষা এবং মাঠপর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে সালমা আলম লিলি তালুকদারকে দেখতে চায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের সহধর্মিণী লিলি তালুকদারকে ঘিরে এখন বাউফল উপজেলা ও পৌরবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতা-কর্মীদের মতে, সালমা আলম লিলি তালুকদার একজন দক্ষ ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী এবং পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন রাজপথে সক্রিয় রয়েছেন। বিশেষ করে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চরম প্রতিকূল পরিবেশেও তিনি পটুয়াখালী-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের আস্থায় পরিণত হন। এছাড়া বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি বাউফল থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন।
বাউফল উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের মতে, "রাজপথের লড়াকু সৈনিক লিলি তালুকদার দীর্ঘ রাজনৈতিক জীবনে অগণিত জুলুম-নির্যাতন সহ্য করেও বাউফলে বিএনপিকে ধরে রেখেছেন। পটুয়াখালীর জনমানুষের অধিকার রক্ষা ও নারী নেতৃত্ব বিকাশে তার মতো একনিষ্ঠ নেত্রীর সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়া জরুরি। বর্তমানে বাউফল বিএনপি এক কঠিন সময় পার করছে; জামায়াত প্রার্থীর জয়ের পর নির্বাচনী এলাকায় শতাধিক নেতা-কর্মী দলীয় প্রতিহিংসার শিকার হয়ে আহত হয়েছেন এবং অনেকের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে। এই সংকটকালে নেতা-কর্মীরা লিলি তালুকদারের মতো পরীক্ষিত নেতৃত্বেরই প্রতিফলন চান।"
স্থানীয় ছাত্র ও যুব কর্মীরা বলেন, "লিলি তালুকদার কেবল একজন নেত্রী নন, তিনি বাউফলের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের বিনীত আবেদন—পটুয়াখালী-২ বাউফলবাসীর আবেগ ও দাবির প্রতি শ্রদ্ধা রেখে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করা হোক।"
এ বিষয়ে সালমা আলম লিলি তালুকদার বলেন, "আমি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিকূল পরিবেশেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং বিগত দীর্ঘ স্বৈরশাসন বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। বাউফলে বিএনপিকে শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধ রাখতে আমি সবসময় কাজ করে যাচ্ছি। আমি আশা করি, আমার সংগ্রামী জীবন ও ত্যাগের মূল্যায়ন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলের জন্য বড় পরিসরে কাজ করার সুযোগ দেবেন।"
বাউফলে বিএনপির বর্তমান অবস্থা প্রসঙ্গে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, "গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর জয়ের পর নির্বাচনী এলাকা বাউফলে আমাদের অনেক নেতা-কর্মী দলীয় প্রতিহিংসার শিকার হয়ে আহত হয়েছেন। এছাড়া অনেক নেতা-কর্মীর ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ সংকটকালে তৃণমূলের মনোবল চাঙ্গা রাখতে লিলি তালুকদারের মতো পরীক্ষিত ও সাহসী নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।"
সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে তিনি আরও যোগ করে বলেন, "সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমাদের পক্ষ থেকে তৃণমূলের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।"
উল্লেখ্য, বাউফলে বিএনপির ভিত্তি মজবুত করার কারিগর হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। সম্প্রতি ২০২৬ সালের নির্বাচনে দলীয় কোন্দলের কারণে বাউফল আসনে বিএনপির পরাজয়ের পর মাঠের রাজনীতিতে লিলি তালুকদারের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে অনুভব করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
এমএসএম / এমএসএম
কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!
জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন
আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা
হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা।
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার
গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান
বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান
হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা
শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত
মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের