ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রোজা রেখে রোজগারের লড়াই: টিকে থাকতে হিমশিম খাচ্ছে মনপুরার শ্রমিকরা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৩-২-২০২৬ দুপুর ১১:৫৭

রমজান মাস এলেই ইবাদতের পাশাপাশি বাড়তি খরচের চাপও বেড়ে যায়। কিন্তু সেই সময়ে আয় কমে গেলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্নআয়ের শ্রমজীবী মানুষরা। এমনই বাস্তবতায় দিন কাটাচ্ছেন মনপুরা উপজেলার বিভিন্ন এলাকার দিনমজুররা। উপজেলার হাজীরহাট বাজার এলাকায় কথা হয় দিনমজুর মো: হোসেন (৪৫)-এর সঙ্গে। তিনি বলেন,“রমজান শুরুর পর থেকে কাজ একেবারেই কমে গেছে। আগে দিনে ৮০০-১০০০ টাকা রোজগার হতো, এখন ৪০০-৫০০ টাকাও হয় না। বাজারে সবকিছুর দাম বেশি, সংসার চালানো কষ্ট হয়ে গেছে।”
একই অভিযোগ রিক্সা চালক নুর ইসলাম (৩৯)-এর। তিনি জানান,“রোজার মাসে মানুষ কম বের হয়, ভাড়াও কম। সেহরি-ইফতারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছি। ছেলে-মেয়েদের জন্য ভালো কিছু কিনে দিতে পারছি না।”
স্থানীয়দের মতে, রমজান মাসে নির্মাণকাজ ও ভারী শ্রমের কাজ কমে যাওয়ায় দিনমজুরদের আয় কমে যায়। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। চর ফৈজউদ্দিন গ্রামের গৃহিণী মাইনুর বেগম বলেন,“স্বামীর আয় কমে গেছে। আগে যেমনভাবে বাজার করতাম, এখন অর্ধেক করতে হচ্ছে। ইফতারে যা ইচ্ছে হয়, তা আর হয় না। এদিকে সচেতন মহল মনে করছেন, রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সরকারি সহায়তা, টিসিবির কার্যক্রম ও স্থানীয়ভাবে জাকাত-ফিতরা বিতরণ আরও বাড়ানো প্রয়োজন।
রমজানের সংযম ও সহমর্মিতার মাসে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত