ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক ১


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৩-২-২০২৬ দুপুর ১১:৫৯

নেত্রকোণা জেলার খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের আবুল বাশার (৪৫) নামে একজনকে ইয়াবাসহ আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ। 
আটককৃত ব্যক্তি মেন্দিপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। 
২২ ফেব্রুয়ারী( রবিবার) দিনগত রাত  আনুমানিক ১১ ঘটিকার সময় মাদকদ্রব্য ( ইয়াবা) বিক্রয় করার সময় গোপন সূত্রের ভিত্তিতে খালিয়াজুরী থানার এসআই নাজমুল হাসান ও এএসআই  সুব্রত ঘোষের নেতৃত্বে রাত এগার ঘটিকায় তাকে আটক করা হয়। ঘটনাসূত্রে জানা যায়, আবুল বাশার দীঅঘদিন ধরে ঐ এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। গতরাতে খালিয়াজুরী থানার এক পুলিশ সদস্য ক্রেতা সেজে তার কাছ থেকে ইয়াবা ক্রয় করার পর নাজমুল হাসানের নেতৃত্বে তার দোকান থেকে তল্লাশি করে ১০ পিস ইয়াবা খুঁজে পায়। 
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল বাশার ঐ এলাকায় দীর্ঘদিন ধরেই ইয়াবা বিক্রি করে আসছে তাই খালিয়াজুরী কূশলী পুলিশ অফিসার তাকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, তাকে ( আবুল বাশার) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নেত্রকোণা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Aminur / Aminur

আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল