ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মদনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ হারেছ এর ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ দুপুর ১২:৩২

নেত্রকোণার মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সাবেক ইউ.পি চেয়ারম্যান,নেত্রকোনা জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি,উপজেনা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব এম.এ হারেছ এর ৯ম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ফেব্রুয়ারি রবিবার বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে মদন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মদন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ,উপজেলা বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর,উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল,সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির,উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল,সাধারণ সম্পাদক শামীম হাসান, মদন পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিঠু,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম.এ সোহাগসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মৃত্যুবার্ষিকীতে বক্তারা বলেন মদন উপজেলা বিএনপি'র অগ্রগতি ও দৃঢ় সাংগঠনিক ভিত্তি তৈরিতে এম এ হারেছ এর কথা স্মরণ এবং পূর্বসূরী নেতাদের ত্যাগের কথা স্মরণ রেখে জনবান্ধব সচেতন রাজনীতি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটিতে দোয়া পরিচালনা করেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন। 

Aminur / Aminur

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত