শরণখোলায় দুদকের অভিযানে ধরা খেলেন ভুয়া এমবিবিএস ডাক্তার
বাগেরহাটের শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে সাধারণ মানুষকে অপচিকিৎসা প্রদানের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলা সদরের রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় সংলগ্ন বাদল মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযুক্ত ব্যক্তির চিকিৎসাপত্র ও নথিপত্রে অসংগতি পাওয়ায় সেগুলো জব্দ করেছে দুদক টিম।
দুদক জেলা কার্যালয়, বাগেরহাট সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান নামের এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে পাঁচ রাস্তার মোড়ে চেম্বার খুলে নামের পাশে 'এমবিবিএস' ডিগ্রি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম সেখানে আকস্মিক অভিযান চালায়।
অভিযান চলাকালে দুদক প্রতিনিধিরা ওই চেম্বারে আসা রোগীদের কাছ থেকে বেশ কিছু প্রেসক্রিপশন (চিকিৎসাপত্র) সংগ্রহ করেন। পর্যালোচনায় দেখা যায়, মাহমুদুল হাসান রোগীদের হাই-অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ এবং জটিল সব পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়ে আসছিলেন। তবে দুদক টিম তার এমবিবিএস পাসের মূল সনদ দেখতে চাইলে তিনি কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি এবং সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি দুদক টিমকে জানান, উক্ত ব্যক্তির কেবল সাধারণ প্রাথমিক চিকিৎসা (জ্বর, সর্দি, কাশি) দেওয়ার সীমিত অনুমতি থাকতে পারে, কিন্তু এমবিবিএস পদবি ব্যবহার করে জটিল রোগের চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার কোনো বৈধ এখতিয়ার নেই। এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
অভিযান শেষে দুদকের কর্মকর্তারা অভিযুক্তের ব্যবহৃত প্যাড, সিল ও চিকিৎসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই করে দ্রুতই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এমবিবিএস পরিচয়ে মাহমুদুল হাসান সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। দুদকের এই অভিযানে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন